রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

বিদ্যুৎ-গ্যাস ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শহরে বামজোটের বিক্ষোভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১৯২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জ্বালানী-বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসাবে গতকাল সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বামজোট। শংকর পয়েন্ট থেকে মিছিলটি চৌধুরী বাজার পয়েন্টে গিয়ে শেষ হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, শ্রমিক নেতা জাফর আলী প্রমুখ। সমাবেশে বক্তাগণ বলেন, দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে জনজীবন যখন বিপর্যস্ত তখন নতুন করে বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের উপর বাড়তি বোঝা বাড়িয়ে দিয়েছে সরকার। এই সরকার অন্যায় ও অবৈধভাবে ডামি এবং আমি’র নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসে ঘোষণা করেছিল দ্রব্যমূল্যের দাম কমাবে কিন্তু পারে নাই ব্যর্থ হয়েছে। সিন্ডিকেট ব্যবসায়ীরা সরকারের অংশীদার। তারা সরকারের আদেশ নির্দেশ মানে না। তাই আন্দোলন ছাড়া মানুষের অধিকার প্রতিষ্ঠার কোন বিকল্প নাই। সকল পেশার শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রাম করার আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com