বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আইনি লড়াই শেষে ৪ মাসপর সন্তানকে ফিরে পেলেন মা

  • আপডেট টাইম বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২০৪ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ আইনি লড়াই শেষে ৪ মাস পর নিজের পাঁচ বছরের সন্তানকে ফিরে পেলেন এক মা। রোববার দুপুরে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে পুলিশ ওই শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করে। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ছয় বছর আগে নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের হরিনগর গ্রামের শিপা বেগমের বিয়ে হয় জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের ঈসা খানের সঙ্গে। তাদের দাম্পত্য জীবনে পাঁচ বছরের এক কন্যাশিশু রয়েছে। গত বছরের ২৯ অক্টোবর শিপা বেগমকে স্বামী মারধর করলে অভিমান করে তিনি ৩১ অক্টোবর স্বামীর নামে আদালতের মাধ্যমে সমন জারি করেন। এতে ক্ষিপ্ত হয়ে শিপা বেগমের স্বামীর বাড়ির লোকজন একমাত্র সন্তানকে মায়ের কাছ থেকে আলাদা করে দেয় এবং তাকে আটকে রাখে। এ সময় মায়ের সঙ্গে তাকে দেখাও করতে দেওয়া হয়নি। শিপা বেগম জানান, মেয়েকে আটকে রাখার পর পেরিয়ে যায় প্রায় সাড়ে তিন মাস। গত ১৬ ফেব্রুয়ারি তিনি স্বামীর বাড়িতে মেয়েকে দেখতে যান। সে সময় স্বামীর বাড়ির লোকজন তাঁকে মেয়ের সঙ্গে দেখা করতে না দিয়ে তাড়িয়ে দেয়। পরে ২৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জ আদালতে মেয়েকে ফিরে পাওয়ার জন্য মামলা করেন শিপা। সব মিলিয়ে চার মাস পর তিনি মেয়ের মুখ দেখতে পান। মেয়েকে ফিরে পেয়ে আনন্দিত তিনি।
জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, আদালতের নির্দেশে শিশুটিকে তার বাবার বাড়ি থেকে উদ্ধার করা হয়। পরে আদালতের মাধ্যমে ওই শিশুকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com