শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাসদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২২১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের উর্ধগতির প্রতিবাদে বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার আয়োজনে গতকাল সোমবার দুপুর ১২ টায় আরডি হল প্রাঙ্গনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার সংগঠক শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং জেলার নেতা শংকর শূক্লবৈদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইসমাইল হোসেন মিন্টু, রইছ আলী, বিলাল মিয়া, মুজিবুর রহমান, ফখরুল ইসলাম প্রমূখ।
গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি কেন? শেখ হাসিনা জবাব চাই, দ্রব্যদ্রব্য মূল্যের উর্ধগতি জনগনের দূর্গতি, তেল ছাড়া তরকারি খাই এমন সরকার দরকার নাই, তেল ছাড়া রান্না জনগণের নীরব কান্না, আমি ডামির সরকার সিন্ডিকেটের পাহারাদার, আমি ডামির সরকার মূল্য বৃদ্ধির পাহারাদার, সকল হাট-বাজারে রেশনের দোকান চালু কর, টিসিবিকে অধিক মাত্রায় কার্যকর কর, ভাত দে ইত্যাদি হাতের লেখা স্লোগান সম্বলিত পোষ্টার। এ সময় সমাবেশের কর্মীরা বহন করেন।
সমাবেশে বক্তৃতাগণ বলেন, গ্যাস-বিদ্যুত একটি রাষ্ট্রীয় সেবা মূলক খাত। এটাকে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ১৫ বছরে ১৩ বার দাম বাড়িয়ে বাণিজ্যিক খাতে পরিণত করেছে। এ খাত থেকে গত ১৩ বছরে ১ লক্ষ কোটি টাকার উপরে কুইক রেন্টালের বিদ্যুৎ কেন্দ্রে গুলোর মালিকদেরকে দিয়েছে। অর্থাৎ বিদ্যুত খাতটিকে লুটপাটের খাতে পরিণত করে ঘাটতির দায় জনগণের গাড়ে চাপিয়ে দিয়েছে। মার্চ মাসের গত ১ তারিখ থেকে বিদ্যুতের দাম বাড়ানোর মাধ্যমে সিন্ডিকেট ব্যবসায়ীদের দ্রব্য মূল্য আরেক দফা বাড়ানোর সুযোগ তৈরি করে দিয়েছে। তাই বক্তাগণ অবিলম্বে বিদ্যুতের মূল্য কমানো এবং ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে জিনিসপত্রের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com