রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

ঢাকার বেইলী রোডে অগ্নিকাণ্ডে নিহত মাধবপুরের মা-মেয়ের মরদেহ আজ গ্রামের বাড়ী চৌমুহনী আসছে

  • আপডেট টাইম শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৩০৯ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ ঢাকার বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামে সাততলা ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় মাধবপুরের বিয়াংকা রায় (১৭) ও রুবি রায় (৪০) নামে দুই নারী নিহত হয়েছেন। তারা সম্পর্কে মা মেয়ে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মা মেয়ে বেইলি রোডের গ্রিন কোজি কটেজের কাচ্চি ভাই রেস্তোরাঁয় খাবার আনতে গিয়ে অগ্নিকাণ্ডের শিকার হয়ে নিহত হন। রুবি রায় মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামের পোলেন্ড প্রবাসী উত্তম কুমার রায়ের স্ত্রী ও বিয়াংকা রায় তার কন্যা।
নিহত বিয়াংকা রায়ের বড় চাচা বিষ্নু রায় জানান, তার ছোট ভাই উত্তম কুমার রায় ১৯৯৬ সালে দক্ষিণ কোরিয়ায় হুন্দাই কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত অবস্থায় সেখানে ফিলিপাইনের নাগরিক রুবি রায়কে বিয়ে করেন। পরবর্তীতে সে ওই কোম্পানির কাজের জন্য পোলেন্ড যান। এসময় তিনি স্ত্রী কন্যাকে দেশে রেখে যান। তারা ঢাকার মালিবাগে একটি ভাড়া বাসায় থাকতেন।
বিষ্নু রায় আরো জানান, খবর পেয়ে উত্তম কুমার রায় পোলেন্ড থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। শুক্রবার রাতে তিনি ঢাকায় পৌছবেন এবং শনিবার স্ত্রী ও কন্যার মরদেহ নিয়ে মাধবপুর গ্রামের বাড়িতে আসবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com