বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাংলাদেশ পুলিশ পদক পেলেন এসপি ছাইদুল হাসান শামীম

  • আপডেট টাইম শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সততার সঙ্গে অপরাধ দমনের জন্য আবারও বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক পেলেন হবিগঞ্জ জেলার কৃতি সন্তান ও চাপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান। গত দেড় বছরে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃংখলামূলক আচরণের মাধ্যমে প্রসংশনীয় আবদানের জন্য তাঁকে এই পদক দেওয়া হয়। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ তাকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সেবায় মনোনিত করে একটি প্রজ্ঞাপন জারী করেছে। সাইদুল হাসান হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া মহল্লার মরহুম শিক্ষানুরাগী খুর্শেদ আলী ও তাহেরা খাতুনের দ্বিতীয় সন্তান। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি মেঝ।
তিনি ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারি পুলিশ সুপার পদে নিযুক্ত হয়েছিলেন। পরে পুলিশ সদর দপ্তরে সহকারি মহাপরিদর্শকের (এআইজি) পদ থেকে সর্বশেষ চাপাইনবাবগঞ্জের পুলিশ সুপার হিসেবে নিযুক্ত হন। কর্মজীবনে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পেয়েছেন ভাল কাজের স্বীকৃতিস্বরূপ। মোঃ ছাইদুল হাসান ছেলেবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। ১৯৯৫ সালে বানিয়াচং এলআর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ বিভাগ থেকে মাধ্যমিক ও ১৯৯৭ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ২৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com