লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় পৃথক দুটি মামলায় নিজ বাড়ি থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে স্ত্রীর করা মামলায় পূর্ব রোহিতুনসী গ্রাম থেকে এবং বোনের সাথে মারামারির মামলায় সুনেস্বর গ্রাম থেকে এক ভাঙারি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন লাখাই উপজেলার পূর্ব রোহিতুনসী গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে আনু মিয়া (৪৬) এবং সুনেস্বর গ্রামের মৃত সুকুম আলীর ছেলে ভাঙারি ব্যবসায়ী রুবেল মিয়া (৩০)।
পুলিশ জানায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের জেরে আনু মিয়ার স্ত্রী এমরোজ জাহান সুহা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গত (২৯ অক্টোবর) বৃহস্পতিবার রাত দেড়টার দিকে নিজ বাড়ি থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ।
অন্যদিকে, সুনেস্বর গ্রামের রুবেল মিয়ার সাথে তার বোনের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। বোনের সাথে মারামারির ঘটনায় দায়ের হওয়া মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় গত (২৯ অক্টোবর) বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে তার বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত উভয়কেই বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।