মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

আজমিরীগঞ্জে নদীর তীরে সন্তান জন্ম দিলেন নারী ॥ মিলছে না বাবার পরিচয়

  • আপডেট টাইম সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে নদীর তীর থেকে পরিত্যাক্ত অবস্থায় অজ্ঞাত এক মানসিক প্রতিবন্ধী নারী ও নবজাতকে উদ্ধার করেছে স্থানীয়রা। উদ্ধারের পর পুলিশের সহযোগীতায় ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রে মা ও নবজাতককে ভর্তি করা হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ কাটাগাঙ্গ নদীর তীর থেকে মানসিক প্রতিবন্ধী মা ও নবজাতককে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগের গ্রাম পুলিশ তাজ উদ্দিন স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পর মা ও শিশুটিকে পরিত্যক্ত অবস্থায় নদীর তীরে দেখতে পান। এ সময় তিনি পাশ্ববর্তী গ্রামের এক ধাই সহ নারীদের ডেকে আনেন। গ্রামের নারীরা এসে তাদের পরিস্কার করেন। এরপর তাজ উদ্দিন মিয়া বিষয়টি শিবপাশা পুলিশ ফাঁড়িতে অবগত করলে পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক ফজলুর রহমান তাদের সেখান থেকে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এনে ভর্তি করান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মানসিক প্রতিবন্ধী ঐ নারীর পরিচয় জানা যায়নি। তাজ উদ্দিন বলেন, ভোর সকালে তিনি জমিতে কাজ করার সময় স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। সেখানে গিয়ে দেখতে পান নদীর তীরে অজ্ঞাত নামা এক নারী কন্যা সন্তান প্রসব করেছেন। বাচ্চাটি তখন ঘাসের উপর পড়ে ছিলো গর্ভফুল লাগানো অবস্থায়। তখন পার্শ্ববর্তী গ্রামের এক ধাত্রীকে সেখানে নিয়ে আসি এবং তার মাধ্যমে গর্ভফুল কেটে পরিস্কার করা হয়। বিষয়টি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফজলুর রহমানকে জানানো হলে তিনি স্থানীয়দের সহযোগিতায় মা ও নবজাতককে নদীর তীর থেকে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রে এনে ভর্তি করান। তবে ঐ নারীর কোন পরিচয় বা ঠিকানা স্থানীয় কেউই জানেন না। সরজমিনে মানসিক প্রতিবন্ধী নারীর সাথে আলাপকালে তিনি শুধু তার নাম আনজুরা ছাড়া আর কোন কিছুই বলতে পারছেন না। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী শেখ মাসুদুর রহমান জানান, মানসিক প্রতিবন্ধী নারী হাওরে সন্তান প্রসব করেছেন। বর্তমানে তিনি নবজাতকসহ শিবপাশা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল ভৌমিক বলেন, হাওরে এক নারী সন্তান প্রসব করেছেন। তিনি ভালো করে কথা বলতে পারেন না বিধায় তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে আমাদের আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com