শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে ৪০ বছরের ময়লা আবর্জনার খাল পরিস্কার করলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি

  • আপডেট টাইম রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২৯১ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা সদরের ৪০ বছরে আবর্জনা পূর্ণ খাল পরিস্কারে নেমেছেন হবিগঞ্জ -৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের স্বতন্ত্র প্রতীকে নির্বাচিত এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। গতকাল শনিবার সকাল ১১টায় মাধবপুরে উপস্থিত হয়ে এ পরিস্কার অভিযান শুরু করেন। ক্লিন মাধবপুর নামে নবগঠিত সামাজিক সংগঠনের আয়োজনে এ পরিস্কার অভিযান শুরু হয়। উপজেলা সদরের প্রবেশমুখ হয়ে খাস্তি নদীতে যুক্ত হওয়া খালটির পানি পাশর্^বর্তি নাসিরনগর উপজেলার তিতাস নদীতে প্রবাহিত হত। যুগ যুগ ধরে খালের দু’পাশে মানুষ্যসৃষ্টি আবর্জনা দ্বারা ভরাট হয়ে গিয়েছিল। জনগনের দাবীর মুখে এ খাল পরিস্কারের উদ্যোগ নেওয়া হয়। মাধবপুর বাজারের প্রবীন ব্যবসায়ী মোঃ ফজলুর রহমান জানান, শিবপুর খাল নামে পরিচিত এই খালটি দিয়ে একসময়ে বিভিন্ন অঞ্চলের লোক বাজার করতে আসতো। কালের আবর্তে আজ এই খালটি ভরাট হয়ে আবর্জনার ভাগারে পরিনত হয়েছে। খালের চিহ্ন হিসেবে রয়েছে কয়েক যুগ আগের একাধিক ব্রিজ। যা বর্তমানে অকেজো। খালটি পরিস্কার করায় বাজারের লোকজন দূর্গন্ধ থেকে রেহাই পাবে।
খাল পরিস্কার অভিযান শুরু করে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক এমপি বলেন, আমাদের চারপাশ পরিস্কারে নিজের জায়গা থেকে এগিয়ে আসতে হবে। সরকারী বরাদ্দের পাশাপাশি নিজেরা শারীরিক পরিশ্রম করলেই সামাজিক ও রাষ্ট্রীয় দ্বায়িত্ব সঠিকভাবে পালিত হবে। সবশেষে খাল পরিস্কারের ব্যয় বাবদ ৫ লাখ টাকা অনুদানের ঘোষনা দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com