শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

লাখাইয়ে যুবককে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ২৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে বুধ লাল দাশ (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার ভোরে লাখাই উপজেলার কাটাকান্দি গ্রামে বাউল গানের আসর থেকে ফেরার পথে তাকে হত্যা করা হয়। সে ওই উপজেলার বুল্লা ইউনিয়নের হেলারকান্দি গ্রামের মহারাজ দাশের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে থানার ওসি আবুল খায়ের জানান, বুধবার রাতে একই উপজেলার বড়কান্দি গ্রামে একটি বাউল গানের আসর ছিল। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাউল শিল্পীরা এসে গান পরিবেশন করেন। সেখানে গান শোনা শেষে ভোরে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন বুধ লাল দাশ। পথে কাটাকান্দি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com