বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে পুলিশ ও ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় ৪৩ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ২০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে ছাত্রদল নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এসআই কৃষ্ণধন সরকার বাদি হয়ে জিল্লুর রহমান, মোজাক্কির ইমন, রুকন মিয়াসহ ৪৩ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে মামলা করেন। প্রসঙ্গত, গত সোমবার শায়েস্তানগর পইল সড়কে ছাত্রদল নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করে। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। তখন দোকান পাট ও বাসাবাড়ির লোকজন আতংকে দিকবিদিক ছুটাছুটি করেন। পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ বিষয়ে ওসি তদন্ত মুসলেহ উদ্দিন জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com