শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

গ্যাস সংকটের অজুহাতে বানিয়াচং সড়কে ডাবল ভাড়া আদায়

  • আপডেট টাইম সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কে সিএনজি চালিত অটোরিকশা চালকদের বিরুদ্ধে গ্যাস সংকটের অজুহাতে ৫০ টাকার ভাড়া ৮০ টাকা নেয়ার অভিযোগ উঠেছে। সম্পূর্ণ অন্যায়ভাবে ভাড়া বাড়িয়ে ইচ্ছে মতো টাকা আদায় করছেন চালকরা। বিশেষ করে রাত ৮টার পর তারা ৫০ টাকার ভাড়া ৮০ টাকা করে নিচ্ছেন। প্রতিবাদ করলেই তাদের হতে হয় লাঞ্ছিত। এ নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ-বানিয়াচং সড়কে সিএনজিচালিত অটোরিকশার চালকরা প্রশাসনের নির্ধারিত ভাড়া ৪০ টাকা। কিন্তু যাত্রীদের কাছ থেকে নেয়া হচ্ছে ৫০ টাকা করে। এই ভাড়া আবার রাত ৮টার সময় থেকে হয়ে যায় ৮০ টাকা। এ যেনো মরার ওপর খড়ার গা। সম্প্রতি হবিগঞ্জের অন্যান্য রোডে ভাড়া ঠিক থাকলেও এই সড়কে গ্যাস সংকটের অজুহাতে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে। প্রতিবাদ করলেও মিলছে না কোনো প্রতিকার। এতে করে যাত্রীরা চরমভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। গুনতে হচ্ছে বাড়তি টাকা। সিএনজির এ নৈরাজ্যের ব্যাপারে প্রশাসনের হস্তপে কামনা করছেন।
আজিজ নামে অপর এক যাত্রী বলেন, রাত ৮টায় হবিগঞ্জ যেতে চেয়েছিলাম। চালকরা ভাড়া চান ৮০ টাকা। এ নিয়ে তার সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাধ্য হয়ে ৮০ টাকা দিয়েই আসতে হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com