শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জের মহাসড়কে বিএনপির অবরোধ ॥ গ্রেফতার ৩

  • আপডেট টাইম বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা বিএনপির মিছিল থেকে বিএনপির ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট বিজনার বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কুর্শি ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও ঘোলডুবা গ্রামের মৃত আব্দুর নূরের ছেলে আব্দুর রকিব (৪২), যুবদল নেতা বাউসা ইউনিয়নের ধুলচাতল গ্রামের তাজুদ মিয়ার ছেলে জুনেদ মিয়া (২২), একই গ্রামের নূর ইসলামের ছেলে তাহির মিয়া (২৫)। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়- ৩৬ ঘন্টা অবরোধের সমর্থনে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট বিজনার বাজার এলাকায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান সেফুর নেতৃত্বে মিছিল বের করা হয়। এ সময় মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া দেয়। এ সময় ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, ৮ নভেম্বর নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিএনপির নাশকতার চেষ্টা করে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায় এবং পুলিশের উপর হামলা করে। এ ঘটনার পর পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে, এই ঘটনায় গ্রেফতারকৃত আব্দুর রকিব, জুনেদ মিয়া ও তাহির মিয়া জড়িত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com