বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

হবিগঞ্জ পৌরসভায় বিজয় দিবসের প্রস্তুতিমুলক সভা ॥ ১৫ ডিসেম্বর হবে শিশু ও শিশুর মায়েদের জন্য প্রতিযোগিতা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিজয় দিবস উপলক্ষে শিশু ও শিশুর মায়েদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করছে হবিগঞ্জ পৌরসভা। আগামী ১৫ ডিসেম্বর শুক্রবার হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে ওই চিত্রাংকণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে গতকাল সোমবার হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকতার মোঃ জাবেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ওই সভায় পৌরসভার বিভিন্ন সেকশন প্রধানগণ উপস্থিত ছিলেন। সভাপতি তার বক্তব্যে চিত্রাংকণ প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন। শিশুদের প্লে থেকে ২য়, ৩য় থেকে ৫ম ও ৬ষ্ট থেকে ৮ম ৩ টি বিভাগে অনুষ্ঠিত হবে বিকেল ৩ টা হতে ৪ টা পর্যন্ত। মায়েদের জন্য বিকেল ৪ টা হতে ৫ টা পর্যন্ত।
শিশুদের প্রতি বিভাগে হতে সেরা ৫ জনকে ক্রেস্ট ও সনদপত্র দেয়া হবে। অংশগ্রহনকারী সকলকে দেয়া হবে বিশেষ পুরস্কার। মায়েদেরকে বর্জ্য ফেলার ডাস্টবিন দেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com