সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ ॥ কলেজ ছাত্র নিহত ॥ আহত ৩০ ॥ তাৎক্ষণিক অভিযানে আটক ২ শহরে গোয়েন্দা পুলিশের অভিযান ॥ অস্ত্র উদ্ধার ইরান ফেরত নবীগঞ্জের বাবুল ॥ ২০ দিন ছিলাম ভাত না খেয়ে যেদিকে যাই সেদিকে মিসাইলের শব্দ সুরমা চা-বাগানে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার সাতছড়ির দুর্গম বনাঞ্চলে ৫৪ কেজি গাঁজা ও ১৫ পিস বোতল বিয়ার জব্দ লাখাইয়ে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে যুবক আটক জীবন যুদ্ধে পরাজিত ॥ এইচ.এম. জিলাল-সৌদি আরব শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম জামে মসজিদে ৮ বছর ধরে ফ্যানবিহীন বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী

নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক এমপি আব্দুল মোছাব্বির’র মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ হবিগঞ্জের প্রবীন জননেতা হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক এমপি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সভাপতি, জেলা বারের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোঃ আব্দুল মোছাব্বির এর ৫ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ সন্ধ্যায় হবিগঞ্জ শহরের নিজ বাস ভবনে তার পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তার গ্রামের বাড়ী নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামে তাদের প্রতিষ্ঠিত হাফিজ খানা ও মাদ্রাসাসহ নবিগঞ্জের বিভিন্ন জায়গায় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অ্যাডভোকেট মোঃ আব্দুল মোছাব্বির ১৯৮৮ সালে হবিগঞ্জ (নবিগঞ্জ-বাহুবল ১) আসনের এমপি নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনেও তিনি অংশ নেন। তিনি হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলেন।
২০১৮ সালের ২৮ নভেম্বর তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন তিনি আমেরিকায় বসবাস করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
তার একমাত্র ছেলে অ্যাডভোকেট সুলতান মাহমুদ জেলা পরিষদের সাবেক সদস্য, সে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আব্দুল মোছাব্বির এমপির ১ মেয়ে লন্ডনে এবং স্ত্রী ও ৪ মেয়ে আমেরিকায় বসবাস করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com