রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী নবীগঞ্জের গৃহপরিচারিকা স্বপ্নার কন্যা সন্তানের পিতৃত্বের পরিচয় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হবিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন চুনারুঘাটের স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত নবীগঞ্জে সিয়াম হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে মানববন্ধন নবীগঞ্জ ও বানিয়াচঙ্গে খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা নবীগঞ্জে ডাকাতি মামলার পলাতক আসামী নবির আহমেদ গ্রেফতার শায়েস্তাগঞ্জে বন বিভাগের অভিযানে অবৈধ কাঠসহ সিএনজি জব্দ বানিয়াচংয়ে আজমান হত্যা ॥ র‌্যাবের অভিযানে আরও দুই ভাই গ্রেফতার

মাধবপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী মোক্তার হোসেন গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ অভিযান পরিচালনা করে উপজেলার চৌমুহনী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী এলাকার বড়জ্বালা বাজার থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী মোক্তার হোসেনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোক্তার হোসেন উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত ছহল উদ্দীনের ছেলে। মোক্তার হোসেন দীর্ঘ দিন পলাতক ছিল।
মামলা সূত্রে জানা যায়, সে মাধবপুর থানাধীন জি আর ১১৮/২১(মাধবপুর) মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী বিজ্ঞ আদালতে ১ বছরের কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড রায় হয়।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রকিবুল ইসলাম খান জানান, গ্রেফতার কৃত আসামি মোক্তারকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com