মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের সরকারি ভূমি একটি প্রভাবশালী চক্রের কবলে জেলা বিজ্ঞান মেলায় “উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব” এর জয়জয়কার নবীগঞ্জ তামাশপুরে নিরীহ ব্যক্তির ভিটাজমি দখল চেষ্টার অভিযোগ নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ দুইজন গ্রেফতার চুনারুঘাটে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান ॥ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা সংসদে চা শ্রমিকদের ভিটা ভূমি অধিকার চাইলেন এমপি ফয়সল বানিয়াচংয়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণে প্রস্তুতিমূলক সভা সড়ক দুর্ঘটনায় আহত সফিক মিয়ার পাশে হকার সমিতি মাধবপুরে আউশ ধানের বীজ ও সার বিতরণ

যোগদান সভায় এডভোকেট নোমান চৌধুরী ॥ একগুয়েমি করে নির্বাচনী তফসিল ঘোষণা জাতির জন্য মঙ্গলজনক হবে না

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক এবং হবিগঞ্জ-৩ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমানের হাতে ফুল দিয়ে হবিগঞ্জ পৌরসভার অর্ধশতাধিক মানুষ গণঅধিকার পরিষদে যোগদান করেন। গতকাল বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা কার্যালয়ে নেতৃবৃন্দ ফুলে দিয়ে যোগদান করেন। যোগদানকৃতরা জানান, আমরা রাজনীতির পটপরিবর্তন চাই। স্বাধীন হলেও আমরা অর্থনৈতিক মুক্তি পাইনি। একই সাথে তারা কোনো বিশেষ পরিবারের হাতে জিম্মি থাকার বিরোধীতা করেন। যোগদান সভায় জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি না করে একগুয়েমি করে যে একতরফা নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন, তা মোটেও জাতির জন্য মঙ্গলজনক হবেনা। তিনি বলেন, বাংলাদেশের মানুষ বিকল্প শক্তি হিসেবে গণঅধিকার পরিষদকে শক্তিশালী করতে চায়। আমরা বিশ্বাস করি, জনগনের এই আগ্রহ অবশ্যই রাজনীতিকে নতুন মাত্রায় নিয়ে যাবে। জনগণের গণতন্ত্র পুনরুদ্ধার হওয়া পর্যন্ত আমরা দেশের জনসাধারণদের নিয়ে লড়াই চালিয়ে যাবো। গণঅধিকার পরিষদ হবিগঞ্জ পৌরসভার আহ্বায়ক এডভোকেট আব্দুল মালেক হৃদয়ের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক মাওলানা ফরিদ আহমেদ, পৌর শাখার যুগ্ম সদস্য সচিব মোঃ মীর দুলাল, পেশাজীবী অধিকার পরিষদ হবিগঞ্জ জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার আতাউর রহমান রাসেল, গণঅধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার যুগ্ম সদস্য সচিব মোঃ মানিক মিয়া, লস্করপুর ইউনিয়নের মোঃ তিতু মিয়া, যুবনেতা মোঃ লিটন খাঁন, যুবনেতা সাগর মিয়া, শিপন মিয়া প্রমুখ।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com