বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা পরিদর্শনকালে সিলেট রেঞ্জের ডিআইজি ॥ মানুষের জানমালের নিরাপত্তা দেয়া পুলিশের আইনি দায়িত্ব

  • আপডেট টাইম শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ২৯৮ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বলেছেন, মহাসড়কে যেকোন নাশকতা দমনে পুলিশ হার্ডলাইনে রয়েছে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবেনা। গতকাল ২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন।
ডিআইজি আরো রহমান বলেন, হরতাল অবরোধের নামে মহাসড়কে কোন ধরনের বাঁধা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে, বিচ্ছিন্ন দুই-এক জায়গায় তারা গাড়ি পোড়াচ্ছে। এতে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। তাই অবরোধে সাধারণ মানুষের জীবন যাপন সহজ করতে পুলিশ জনগণকে সকল ধরনের নিরাপত্তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, একদফা দাবিতে বিএনপি-জামায়াত এর ডাকা টানা তিনদিনের অবরোধের তৃতীয় দিনে জেলার বিভিন্ন থানা এলাকা তিনি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস সামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপারনির্মলেন্দু চক্রবর্তী, মোঃ আবুল খয়ের, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com