বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সরকারি উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠান সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা

  • আপডেট টাইম বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৩৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৪০ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রগণ এক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছেন। আগামী ৪ নভেম্বর পুনর্মিলনী অনুষ্ঠান সফল করতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়- পুনর্মিলনী অনুষ্ঠান সফল করতে ১৩টি উপ-কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও ঢাকা, সিলেট এবং ইংল্যান্ড-ইউরোপে ৩টি আহবায়ক কমিটি রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করেছে। দেশ-বিদেশের প্রায় ২ হাজার প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও স্কুলের বর্তমান শিক্ষক, প্রাক্তন শিক্ষক-কর্মচারী ও অধ্যয়নরত শিক্ষার্থীগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তাছাড়া পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। হবিগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠান সফল করতে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ২০২৩ আহবায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মনজুর উদ্দিন আহমেদ শাহীন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পুনর্মিলনী কমিটির আহবায়ক অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন। উপস্থিত ছিলেন অর্থ উপ-কমিটির আহবায়ক অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ ইলিয়াছ বখত চৌধুরী জালাল, প্রচার উপ-কমিটির আহবায়ক মোঃ আব্দুল্লাহ, উপহার প্রদান উপকমিটির আহবায়ক অ্যাডভোকেট ছগীর আহমেদ সাজ্জাদ, স্মরণিকা উপ-কমিটির সদস্য সচিব বাদল রায়, রেজিস্ট্রেশন উপ-কমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খান চৌধুরী, স্বেচ্ছাসেবক উপ-কমিটির আহবায়ক অবসরপ্রাপ্ত লেঃ কঃ এস এম এন সামিউন্নবী চৌধুরী, আবাসন উপ-কমিটির আহবায়ক সৈয়দ আঃ বাকী ইকবাল, প্রচার উপ-কমিটির সদস্য সচিব হুমায়ুন খান, রেজিস্ট্রেশন কমিটির সদস্য মিসবাহ উদ্দিন খান মিলনসহ বিভিন্ন উপকমিটি সদস্যবৃন্দ। শেষে পুনর্মিলনী কমিটির আহবায়ক ও সদস্য সচিব সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ায় সাংবাদিকদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com