শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

লাখাইয়ে মতবিনিময় সভায় সার্কেল এসপি খলিলুর রহমান ॥ পূজায় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারী থাকবে

  • আপডেট টাইম সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২৫৬ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ শারদীয় দূর্গোৎসব উপলক্ষে লাখাই উপজেলার সকল পূজা কমিটি সাথে নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪ টায় লাখাই থানায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লাখাই থানার ওসি মোঃ নুনু মিয়া সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান। ওসি (তদন্ত) চম্পক দাম এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, লাখাই তদন্ত কেন্দ্র ইনচার্জ মোরশেদ আলম, লাখাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী, সাধারণ সম্পাদক সম্পদ রায়, লাখাই উপজেলা হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন সূত্রধর, সাধারণ সম্পাদক ও বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ, উপজেলা প্রেসক্লাব সহ-সভপতি মহসিন সাদেক, সাংবাদিক আশীষ দাশগুপ্ত, সুমন আহমেদ বিজয়, বিল্লাল আহমেদসহ বিভিন্ন ইউনিয়নের পূজা কমিটির সভাপতি ও সাধারণ বৃন্দরা। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান বলেন, আসন্ন দুর্গা পূজায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা সকলে মিলে আনন্দ উপভোগ করবো। পূজায় কেউ মাদক সেবন করলে তাকে গ্রেপ্তার করা হবে। ডিজে গান নয়, ধর্মীয় গান বাজানোর জন্য অনুরোধ করেন।
তিনি বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার প্রতিটি পূজা মণ্ডপের পাশাপাশি বিভিন্ন এলাকা ও গুরুত্ব পয়েন্টগুলোতে পুলিশের কঠোর নজরদারী অব্যাহত থাকবে। মতবিনিময় সভায় জনপ্রতিনিধি বিভিন্ন পূজা কমিটি প্রতিনিধিদের পাশাপাশি স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ বছর লাখাই উপজেলায় ৭০ টি পূজা মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com