মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ শহরে ৪৮ ঘন্টায়ও বিদ্যুৎ স্বাভাবিক হয়নি

  • আপডেট টাইম রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে একদিনের বৃষ্টিতে ৩ দিন ধরে বিদ্যুতবিহীন বিভিন্ন এলাকা। শুধু তাই নয়, গ্রাহকদের অভিযোগ, কি কারণে বিদ্যুৎ নেয়া হয়েছে, তাও জানতে পারেননি অনেকে। আবার বারবার ফোন দিলেও রিসিভ করা হয় না। গ্রাহকদের জন্য জরুরি নম্বর ছাড়ারও স্বয়ং ইঞ্জিনিয়ারকেও সমস্যার কথা অবগত করা হলেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। ফলে চরম ভোগান্তিতে পড়েন শহরবাসী।
জানা যায়, গত বৃহস্পতিবার রাত ২টা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ চলে যায়। যা পরের দিন শুক্রবার রাত ৮টার দিকে বিদ্যুৎ সরবরাহ করা হলেও ছিলো লো-বোল্ডেজ। যে কারণে লাইট ছাড়া অন্য কিছু চালাতে পারেননি গ্রাহকরা। যে কারণে ঘরে থাকা ইলেক্ট্রিক জিনিসপত্র বিকল হয়ে যায়। কোনো কোনো এলাকায় শুক্রবার রাত ১২টার পর থেকেই আবারও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়। যার ফলে গ্রাহকদের চরম দূর্ভোগে পড়তে হচ্ছে।
গ্রাহকরা অভিযোগ করেন, গত দুই দিনে ৪৮ ঘণ্টার মধ্যে কোনো কোনো এলাকার গ্রাহকরা প্রায় ৩২ থেকে ৩৫ ঘণ্টা বিদ্যুতবিহীন ছিলো। বিদ্যুৎ অফিসের দেয়া জরুরি নম্বরে কল করেও এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। আবার সরাসরি অফিসে অভিযোগ করতে গেলেও শুক্রবার কাউকে পাওয়া যায়নি। যে কারণে পানি না থাকায় শহরের মুসল্লিরা নামাজ পড়তে পারেননি, গৃহিণীরা তাদের গৃহস্থালী কাজ করতে পারেননি, মোমবাতি জ¦ালিয়ে চলতে হয়েছে, শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাঘাত শিশু ও প্রবীণদের মাঝে নানা সমস্যার সৃষ্টি হয়েছে।
সর্বশেষ গত শুক্রবার রাতে বিদ্যুৎ নেয়া হলে গতকাল দুপুর নাগাদ শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুত ব্যবস্থা স্বাভাবিক হলেও শায়েস্তানগর এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়ায় সড়ক অবরোধ করেন ওই এলাকার বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে আশ^স্থ করলে তারা সড়ক অবরোধ তুলে নেন। পরে বিকালের দিকে ওই এলাকায় নতুন ট্রান্সফরমার লাগালে সন্ধ্যার দিকে বিদ্যুৎ আসে। এ ছাড়াও শহরের রাজনগর, ঈদগাঁহ বাইপাস, উত্তর মোহনপুর, শ্যামলী, সিনেমা হল, ইনাতাবাদসহ বিভিন্ন এলাকায় রাত ১০টায় এ রিপোর্ট লেখাকালে বিদ্যুত ব্যবস্থা স্বাভাবিক হয়নি। এদিকে অনেক বিদ্যুৎ গ্রাহকরা জানান, আজকের মধ্যে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক না হলে তারা কঠিন আন্দোলনে যাবেন বলে হুশিয়ারী দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com