রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শচীন্দ্র কলেজে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

  • আপডেট টাইম শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৩০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে গতকাল ৫ অক্টোবর ১১ টায় শচীন্দ্র কলেজের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ আবু সিরাজ মোঃ মুনিরুল ইসলামের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর নিখিল রঞ্জন ভট্টার্চায্য বলেন- সত্যকে জানার নামই প্রকৃত শিক্ষা। বিজ্ঞান, মানবিক ইত্যাদি যে কোন শাখার যে কোন বিষয় অধ্যয়নের মধ্যে দিয়ে কাঙ্খিত সত্যকে খুজে পাওয়া যায়। তিনি শিক্ষকদের অর্থ পিছনে না ছোটে, মানবিক শিক্ষক হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উদযাপন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক প্রমোদ সাহাজী। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন- সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম হারুন, অঞ্জন কুমার সরকার, মানিক চন্দ্র ভট্টার্চায্য, সৈয়দা তাহমুদা বেগম, লতিফ হোসেন, প্রভাষক রঞ্জু পাল, প্রসূন আর্চায্য, সঞ্জয় কুমার দাস, বিদুর কান্তি দাস, সুদাম চন্দ্র দাস। ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, রীতা বেগম, তানভীর সিদ্দিকি তোহা। পবিত্র কোনআন থেকে তেলাওয়াত করেন মাহফুজ আহমেদ। গীতা পাঠ করেন মিতালী দাস মিতু। প্রবন্ধ লিখে পুরস্কার গ্রহণ করেন সাদিয়া সুলতান আনিকা ও তিন্নি বণিক। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গৌতম সরকার।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com