শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

চুনারুঘাটে ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী তফসির গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৫৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সীমান্তবর্তী এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ মোঃ তফসির মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়রেনর কালিশিড়ি গ্রামের বসতঘর থেকে তফসির মিয়াকে আটক করে পুলিশ। সে ওই গ্রামের মৃত আঃ মতিনের পুত্র। সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই লিটন রায়, এসআই উত্তম কুমার গোপ ও রহিমসহ একদল পুলিশ কালিশিড়ি গ্রামে গ্রেফতারকৃত তফসির মিয়ার বাড়ীতে অভিযান চালায়। এ সময় ১৬ কেজি গাঁজাসহ নিজ বসতঘর থেকে তফসির মিয়াকে গ্রেফতার করে পুলিশ। গতকাল বুধবার গ্রেফতারকৃত তফসির মিয়ার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক জানান, মাদক ব্যবসায়ী তফসির মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বলেন, সীমান্তে মাদকসহ-চোরা চালান রোধে পুলিশের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com