শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

মিরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ ২ গাড়ি চালককে কারাদন্ড ৪ ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৪৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মিরপুর বাজারে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ৪ ব্যবসায়িকে অর্থদন্ড, লাইসেন্স ও কাগজপত্রবিহীন গাড়ি চালানোর দায়ে ২ চালককে ১০ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকালে পৃথক পৃথক অভিযানে এ দন্ডাদেশ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমার নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালতের অভিযানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে রজব আলী নামের এক ব্যবসায়িকে ১৫ হাজার ও জুনাইদ মিয়া নামের ওপর ব্যবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া সিএনজি অটোরিক্সা চালানোর দায়ে মোজাম্মিল মিয়া ও সুমন মিয়া নামের দুই চালককে ১০ দিনের কারাদন্ড প্রদান করা হয়। অপরদিকে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালতের অভিযানে ডিলিং লাইসেন্স ছাড়া রড-সিমেন্টের ব্যবসা পরিচালনার দায়ে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর আওতায় আবিদ মিয়া ও তুরাব আলী নামের দুই ব্যবসায়িকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com