বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সদস্য সংগ্রহের উদ্বোধনীতে এমপি আবু জাহির ॥ সকল পরিস্থিতি মোকাবিলায় যুবলীগের প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধ থাকতে হবে

  • আপডেট টাইম সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হবিগঞ্জ জেলা যুবলীগের প্রতিটি ইউনিটকে তাঁদের সাংগঠনিক কার্যক্রম তরান্বিত করার নির্দেশ দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল হবিগঞ্জ পৌর টাউন হলে সদর উপজেলা ও পৌর যুবলীগের সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।
নির্বাচন ঘিরে বিএনপি সন্ত্রাসী কার্যকলাপের চেষ্টা করছে উল্লেখ করে সংসদ সদস্য বলেন, সকল পরি¯ি’তি মোকাবিলায় যুবলীগের প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় দলের স্বার্থে ত্যাগের মনোভাব নিয়ে রাজনীতি করার জন্য যুবলীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানান এমপি আবু জাহির।
জেলায় ৭ হাজার ৯শ’ জন সদস্য সংগ্রহ ও নবায়ন করার লক্ষ্য নিয়েছে সংগঠনটি। পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী এতে সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন খান।
প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগ সভাপতি আবুল কাশেম চৌধুরী ও উদ্বোধক ছিলেন সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দিন চৌধুরী সুমন।
হবিগঞ্জ জেলার ৭৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় ১০০ জন করে মোট ৭ হাজার ৯শ’ জন সদস্য সংগ্রহ ও নবায়ন করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী জানান, প্রথম ধাপে ২ হাজার সদস্য সংগ্রহ ও নবায়ন করা হয়েছে। দ্বিতীয় ধাপে আরও ৫ হাজার ৯০০ জনকে নবায়ন এবং সংগ্রহের কাজ চলমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ।
বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ সভাপতি মোতাহের হোসেন রিজু, বিপ্লব রায় চৌধুরী, মোঃ আব্দুর রউফ মাসুক, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লা ফয়সল, মোঃ বদরুল আলম, সাংগঠনিক সম্পাদক এমএ মামুন, মহিবুর রহমান মাহী প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com