মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

জিকে গউছের মুক্তির দাবিতে বাহুবলের পুটিজুরীতে সুজনের নেতৃত্বে বিক্ষোভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ ও হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন সেলিম, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ এবং ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের কৃতি সন্তান মিল্লাদ হোসেন এর মুক্তির দাবিতে বিএনপি নেতা খন্দকার খোরশেদ আলম সুজনের নেতৃত্বে বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে পুটিজুরী বাজারে দুবার প্রদক্ষিণ করে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন ২নং পুটিজুরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ মুশাহিদ হোসেন (ফুল মিয়া)। সমাবেশে খন্দকার সুজন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ ও গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং হবিগঞ্জে নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com