শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

হবিগঞ্জ সদর উপজেলায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৩৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৩০ আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে বন্ধু স্যোশাল ওয়েয়লফেয়ার সোসাইটির উদ্যোগে এ সভা ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক ও ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় “পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প”-এর আওতায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ‘কাউকে বাদ দিয়ে নয়’-এর সিলেট ডিভিশনাল কোয়ালিশন সিলেট বিভাগীয় কমিটির, সভাপতি উপাধ্যক্ষ জালাল উদ্দীন রুমি, সদর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক মোতালিব তালুকদার দুলাল এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা আক্তার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবর রহমান আউয়াল, উপজেলা সমবায় কর্মকর্তা হাসনা হেনা, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার আক্কাস উদ্দিন, আলাউল কবির, এডভোকেসি নেটওয়ার্ক কমিটির নির্বাহী সদস্য সাংবাদিক মঈনউদ্দীন আহমদ, এডভোকেসি নেটওয়ার্ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক উসমান গনি রুমি, বন্ধু স্যোশাল ওয়েলফেয়ার সোসাইটির চেঞ্জ এজেন্ট সুফিয়া হিজরা ও পিংকি হিজরা, শিক্ষিকা নাসিমা আক্তার, দলিতদের পক্ষে বীনা রবি দাস ও ঝুমা রবি দাস প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও দলিত জনগোষ্ঠীর নামে কোন শব্দ নেই। এ গুলি শুধু আমাদের মুখেই ব্যবহারিক শব্দ, রাষ্ট্রে আইন ও সুযোগ সুবিধা সবার জন্য সমান, তাই আমাদের অধিকার গুলো আমাদের নিজেদেরই আদায় করে নিতে হবে। নিজেরাই নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। পরিশেষে হবিগঞ্জ সদর উপজেলার দলিত, প্রতিবন্ধী ও হিজরাদের জীবনমান উন্নয়ন ঘটিয়ে সমাজের মূলধারার জনগোষ্ঠীর সাথে একাত্ম করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com