বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

শিগগিরই হবিগঞ্জে হচ্ছে শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টার- এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শিগগিরই হবিগঞ্জে শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টার নির্মাণ হবে বলে জানিয়েছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি গতকাল বিকেলে হবিগঞ্জ শহরতলীর কালারডুবায় নৌকাবাইচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান। সংসদ সদস্য বলেন, আশপাশের জেলাগুলোতে মেডিকেল কলেজ এবং কৃষি বিশ্ববিদ্যালয় না থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা হবিগঞ্জে তা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। সেই ধারাবাহিকতায় এখানে শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টার নির্মাণের দরপত্র হয়েছে। এসব প্রতিষ্ঠানের উপকার ভোগ করতে প্রত্যেকের ছেলেমেয়েকে শিক্ষামুখী করার বিকল্প নেই।
আইটিভিত্তিক জনশক্তি তৈরির পাশাপাশি ছোট উদ্যোক্তা এবং ফ্রিল্যান্সারদের জন্য বিশেষভাবে সহায়ক হবে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের কার্যক্রম। কম খরচে ইনকিউবেশন সুবিধা পাবেন উদ্যোক্তারা। সবধরনের অবকাঠামো সুবিধা থাকবে কেন্দ্রটিতে। পরে সংসদ সদস্য স্বাধীন স্পোর্টিং ক্লাব ও উমেদনগর এলাকাবাসী আয়োজিত ‘এমপি আবু জাহির নৌকা বাইচ’ প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি সামছু মিয়া, বারো’র সর্দার সোনা মিয়া, সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয় কুমার দাশ প্রমুখ।
স্বাধীন স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ আলাই চৌধুরী জানান, প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে আসা ৯টি নৌকা অংশ নেয়। আজ ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com