বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

লাখাইয়ে শোক সভায় এমপি আবু জাহির ॥ বাঙালি জাতির স্বাধীনতা অর্জনে নিজের জীবনের পরোয়া করেননি বঙ্গবন্ধু

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৩৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনও নিজের জীবনের পরোয়া করেননি; তিনি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন অনেক ত্যাগ-তীতিক্ষা আর সংগ্রামের মাধ্যমে। অথচ পাকিস্তানের প্রেতাত্মারা দেশ স্বাধীনের মাত্র সাড়ে তিন বছরের মাথায় তাঁকে সপরিবারে হত্যা করল। ১৫ আগস্টের সেই হত্যাকাণ্ড ছিল বাঙালি জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি গতকাল লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়ন আওয়ামী লীগের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, দেশবিরোধী সেই শক্তি এখনও মাথাছাড়া দিয়ে উঠতে চায়। তাদের উদ্দেশ্য এদেশের মানুষের জানমালের ক্ষতি করা। এই অপশক্তিকে কোনভাবেই সুযোগ দেওয়া যাবে না। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে তোলার বিকল্প নেই। জাতির পিতাকে সপরিবারে হারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করে তিনি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফুল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সহ-সভাপতি শরীফ উদ্দিন, ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সহ-সভাপতি এমএ মতিন, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, উপজেলা যুবলীগের আহবায়ক ইকরামুল মজিদ চৌধুরী শাকীল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, সাবেক ইউপি সদস্য মহিবুর রহমান, শওকত আকবর, সাবেক ইউপি সদস্য ছোয়াব মিয়া, প্রধান শিক্ষক লিটন সূত্রধর, কবীর আহমেদ, দেওয়ান মারুফ তালুকদার, রফিকুল ইসলাম বাবলু, মনি মোল্লা প্রমুখ।
শোক সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সহশ্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com