বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

  • আপডেট টাইম সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২৭৭ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ বাংলাদেশ হাই কমিশনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ট পুত্র ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গত (০৫ আগষ্ট) শনিবার সন্ধ্যায় ইষ্টলন্ডনের ব্রাডি আর্টসেন্টারে কর্মসূচির অংশ হিসেবে হাইকমিশনের ফাস্ট সেক্রেটারী মাহফুজা রহমানের সঞ্চালনায় অনুষ্টানের শুরুতে শহীদ শেখ কামাল ও ১৯৭৫ সালের ১৫ই আগষ্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম। এরপর যুক্তরাজ্যের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে শেখ কামালের গৌরবময় ও সংগ্রাম গাঁথা জীবনের উপর বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এছাড়া সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন কমিউনিটি নেতা সুলতান মাহমুদ শরীফ, মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, সৈয়দ মোজাম্মিল আলী, উদয় শংকর দাস প্রমুখ।
হাইকমিশনার সাইদা মুনা তাসনিম তার বক্তব্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ ক্রীড়া, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে শহীদ শেখ কামালের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন শেখ কামাল এসব গুনাবলী তার পরিবার থেকে পেয়েছেন যা তার ব্যক্তিগত, সামাজিক ও সাংস্কৃতিক জীবনে প্রতিফলিত হয়েছে। হাইকমিশনার জাতির জনকের জেষ্ঠ্যপুত্র শেখ কামালের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মুক্তিযুদ্ধের সময় শেখ কামাল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানির এডিসি ছিলেন। হাইকমিশনার বলেন, শহীদ শেখ কামালের স্বপ্ন জীবনের তাৎপর্যপূর্ণ দিকগুলি বাঙ্গালী জীবনের আদর্শ হিসেবে প্রতিফলিত হচ্ছে।
এবছর হাইকমিশনের পক্ষ থেকে তরুন প্রজন্মের তিনজন ব্রিটিশ বাংলাদেশীকে ক্রীড়া ও সংস্কৃতিতে অবদান রাখায় শেখ কামাল ডায়াসপারা এওয়ার্ড দেয়া হয়। এওয়ার্ড প্রাপ্তরা হলেন হামজা চৌধুরী, প্রীতম দাস ও নাদিয়া আলী। উক্ত অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা গন, রাজনৈতিক, কমিউনিটির নেতৃবৃন্দ সহ সংবাদকর্মীরা ও এ প্রজন্মের অনেক শিশু-কিশোররা উপস্থিত ছিলেন। শেষে হাইকমিশনার অনুষ্ঠানে অংশগ্রহনকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে নৈশভোজের আমন্ত্রণ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com