রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে সিলেট শাবি’র ভিসি প্রফেসর হাবিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রয়াত ভিসি প্রফেসর হাবিবুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ শহরের নুরানি মার্কেটস্থ মরহুমের বাসভবনে কোরআন খতম ও মদিনা মসজিদে বাদ আসর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও তোবারক বিতরণ করা হয়। বিশিষ্ট শিক্ষাবিদ তথা বৃহত্তর সিলেট বিভাগের কৃতিসন্তান ভিসি হাবিবুর রহমান ২০০৬ সালের ২৭ জুলাই ইন্তেকাল করেন। কর্মজীবনে তিনি ১৯৯৭ সালের ২০ জুলাই সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেন। তিনি শাবিতে প্রফেসর পদে যোগদানের পূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। ১৯৬৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। ১৯৮৯ সালে রাবিতে প্রফেসর পদে নিয়োগ লাভ করেন। ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যক্রমে তার সরব উপস্থিতি ছিল। এক পর্যায়ে তিনি রাবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হন। বর্ণাঢ্য জীবনের অধিকারী প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান ১৯৪২ সালে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের চাঁনপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর ছোট ভাই আনোয়ারুর রহমান বাউসা ইউপি ৩ বারের সাবেক সফল চেয়ারম্যান ছিলেন। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদানের পূর্বে তিনি শাবির প্রো-ভাইস চ্যান্সেলর ছিলেন। তিনি এ বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগের প্রফেসর, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার ও ডিনের দায়িত্ব পালন করেন। প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান ২০০২ সালে শাবি থেকে অবসর গ্রহণের পর সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে যোগদান করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে ২৭ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, প্রয়াত উপাচার্য প্রফেসর হাবিবুর রহমানের সুযোগ্য সন্তান এনামুল হাবিব অতিরিক্ত সচিব হিসেবে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com