শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

শ্রীমঙ্গলে তৃনমূল মহিলা সমাবেশে রাধাবতী দেবীকে সম্মাননা প্রদান

  • আপডেট টাইম শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২৮৬ বা পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্মার্ট বাংলাদেশ গঠনে নারীর ভূমিকা শীর্ষক তৃণমূল মহিলা সমাবেশে কলাগাছের সুতা দিয়ে কলাবতী শাড়ির উদ্ভাবক রাধাবতী দেবীকে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার (২৮ জুলাই) বিকেলে শহরের ভানুগাছ সড়কস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর আদর্শের তৃণমূল নারী সমাজ এর আয়োজনে অনুষ্ঠিত স্মার্ট বাংলাদেশ গঠনে নারীর ভূমিকা শীর্ষক তৃণমূল মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্তের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার কুমুদ রঞ্জন দেব, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, আকরাম খান, সাংগঠনিক সম্পাদক মো. ছালিক আহমেদ, শ্রীমঙ্গল পৌরসভার মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার ও শারমিন জাহান প্রমূখ। এছাড়াও সমাবেশে নারী উদ্যোক্তা ও নারী নেত্রীরা উপস্থিত ছিলেন। এসময় কলাগাছের আঁশের সুতা দিয়ে কলাবতী শাড়ির উদ্ভাবক রাধাবতী দেবীকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com