শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বিএনপি-জামায়াত ধ্বংস করতে জানে সৃষ্টি করতে পারে না-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, শেখ হাসিনা মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়সহ হবিগঞ্জে যে সকল অভাবনীয় উন্নতি সাধন হয়েছে তা সম্ভব হয়েছে নৌকায় ভোট দেওয়ার কারণে। তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত এ সকল উন্নয়ন বাঁধাগ্রস্ত করতে চায়। তারা ধ্বংস করতে জানে, সৃষ্টি করতে পারে না, এরা জনগণকে কিছু দিতে জানে না। এমপি আবু জাহির গতকাল বিকেলে লাখাই উপজেলার ৩ নম্বর তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।
এ সময় উন্নয়ন-অগ্রগতির ধারা রক্ষায় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতে দলীয় নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন। বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মাসুক মিয়া তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ। আরও বক্তব্য রেখেছেন, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান আজনু, এমএ মতিন, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নোমান মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, আবুল কালাম, আব্দুল কাদির মুল্লুক হোসেন, সাবেক ইউপি সদস্য জানু মিয়া, এমদাদুল হক, জালাল মিয়া, যুবলীগ নেতা কাউছার আহমেদ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com