মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাটে বালু বোঝাই ট্রাক্টর উল্টে যুবক নিহত

  • আপডেট টাইম শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ২৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় বালু বোঝাই ট্রাক্টর উল্টে আল-আমিন (২৫) নামে এক যুকক নিহত হয়েছেন। নিহত আল আমিন উপজেলার কচুয়া গ্রামের জহুর হোসেনের ছেলে। পেশায় ট্রাক্টরে বালু উঠানো ও নামানোর কাজ করতেন তিনি।
গতকাল শুক্রবার (০৭ জুলাই) সকাল সড়ে ১১টার দিকে উপজেলার কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক।
ওসি রাশেদুল হক জানান, নিহত আল আমিন ট্রাক্টরে বালু উঠানো ও নামানের কাজ করতেন। কচুয়া গ্রাম থেকে ট্রাক্টরে বালু বহন করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় ট্রাক্টরটি উল্টে গেলে এর নিচে চাপা পড়ে আহত হন আল-আমিন।
পরে তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। ওই শ্রমিকের মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com