শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

শিয়ালদাড়িয়া থেকে যুবকের রক্তমাখা মরদেহ উদ্ধার ॥ আটক ২ ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার

  • আপডেট টাইম বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৩১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিয়ালদাড়িয়া গ্রামে পুকুর থেকে মাহবুর মিয়া (২৫) নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজন পুকুরে লাশটি দেখতে পেয়ে সদর থানায় খবর দেয়। খবর পেয়ে অফিসার ইনচার্জ গোলাম মর্তুজার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। খবর পেয়ে পুলিশ সুপার এসএম মুরাদ আলি ঘটনাস্থলে যান এবং আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত অবগত হন। এ ঘটনায় স্থানীয় লোকজন দুইজনকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। তারা হলেন মাহবুর মিয়া ওই গ্রামের আতর আলীর ছেলে।
হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, দুই দিন আগে গত সোমবার নিখোঁজ হয় এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সকালে লাশ পুকুরে পাওয়া যায়। স্থানীয়দের ধারণা পূর্ব পরিকল্পিতভাবে লাশটি পুকুরে ফেলা রাখা হয়। নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
তবে পুলিশ জানিয়েছে, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূল রহস্য উদঘাটনের জন্য পুলিশ মাঠে কাজ করছে। অচিরেই হত্যার মোটিভ উদঘাটন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com