বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পশু বেশি ক্রেতা কম ॥ নবীগঞ্জে শেষ সময়ে জমে উঠেছে পশুরহাট

  • আপডেট টাইম সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ২৭৬ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঈদুল আজহাকে সামনে রেখে হবিগঞ্জে শেষ সময়ে জমে উঠেছে পশুরহাট। ঈদকে কেন্দ্র করে সিলেট বিভাগের অন্যতম বৃহৎ পশুরহাট বসেছে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে। শেষ সময়ে জমে উঠেছে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে বসা এই পশুর হাট। গত শনিবার উপজেলার জনতার বাজার পশুর হাটে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।
সরেজমিন দেখা যায়, প্রতি শনি ও সোমবার জনতার বাজারে পশুর হাট বসে। মামলা সংক্রান্ত আইনি জটিলতার কারণে ইজারা না দেওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাসিল আদায় করা হয়। গত শনিবার ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে জনতার বাজারে পশুর হাটে প্রায় অর্ধলক্ষ গরু ছাগল উঠেছে। ক্রেতা-বিক্রেতারও উপচে পড়া ভিড় ছিল। জনতার বাজার পশুর হাটের পূর্ব ও পশ্চিম অংশে বিপুলসংখ্যক পশু থাকায় বাজারে তিল ধারণের ঠাঁই নেই। জনসাধারণের উপচে পড়া ভিড়ে ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে ও বাজারের শৃংখলা বজায় রাখতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পাঁচ-ছয় জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খেতে হয়। জনতার বাজার পশুরহাটে ক্রেতার চেয়ে পশু ছিল কয়েক গুণ বেশি। এদিকে, ডিজিটাল তথ্য প্রযুক্তি ছোঁয়ায় আরো একধাপ এগিয়ে জমে উঠেছে পশুর হাট। অনেকেই স্মার্ট ফোনে ফোর-জি, থ্রি জি নেটওয়ার্কের আওতায় ইমো, স্কাইপিসহ বিভিন্ন অ্যাপ এর মাধ্যমে ভিডিও কলে বিদেশে অথবা বাড়িতে থাকা লোকজনকে গরু দেখাচ্ছেন এবং তারা ভিডিও কলে গরু দেখে দেখে পছন্দ করছেন কোনটা কিনবেন। এ ছাড়াও অনেকেই গরুর ছবি তুলে হোয়াটস আপের মাধ্যমে তাদের স্বজনদের শেয়ার করছেন। অন্যদিকে পশুর হাটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাল নোট সনাক্ত করণে বুথ স্থাপন করা হয়। রাসেল নামের এক ব্যবসায়ী জানান- বাজারে ১১টি গরু নিয়ে আসছিলাম, ৩টি গরু বিক্রি করেছি, যে পরিমাণ লাভের আশা করেছিলাম তা হবেনা।
পানিউমদা গ্রামের এএস এগ্রো ফার্মের সোহাগ আহমদ বলেন- ১২টি গরু নিয়ে জনতার বাজার পশুর হাটে এসেছি, এরমধ্যে ৩টি গরু বিক্রি করেছি, পর্যাপ্ত পরিমাণ গ্রাহক বাজারে আছে, দাম ধর হচ্ছে। আশা করছি সোমবারের বাজারে বিক্রি হতে পারে। বাজারে গরু ক্রয় করতে আসা দিনারপুর কলেজের প্রভাষক মোশারফ আলী মিঠু বলেন- সিলেট বিভাগের অন্যাতম বৃহৎ জনতার বাজারে আসছি গরু কিনতে, একটি গরু কিনেছি দেড়লাখ টাকা দিয়ে, শুরুতে দাম বেশি চাইলেও শেষ সময়ে সহনীয় পর্যায়ে হওয়ায় গ্রাহকরা পশু ক্রয় করছেন। বাজারে পশু ক্রয় করে দেবপাড়া ইউনিয়ের সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম কালাম বলেন, বাজারে পর্যাপ্ত পরিমাণের গরু আছে, পশুর দামও অন্য বাজারের তুলনায় কম, আমি একটি কিনেছি তবে কাদামাটির জন্য চলাফেরা করা যায়না, মানুষের কষ্ট হয়। হাসিল আদায় করছেন উপজেলা প্রশাসনের অফিস সহকারী অঞ্জন দেব। তিনি বলেন- শনিবার বাজারে অনেক ক্রেতা-বিক্রেতাদের সমাগম হয়। বেচা-কেনা ভালো হয়েছে।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বলেন- পশুরহাটকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সু-শৃংখলভাবে হাসিল আদায় করা হচ্ছে, জাল নোট সনাক্তকরণে বুথ স্থাপন করা। মহাসড়কে যাতে কোনো ভাবেই পশুর হাট বসতে না পারে এ জন্য প্রশাসন তৎপর রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com