বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহরের অবৈধ স্থাপনা অপসারণ করতে জেলা প্রশাসন ও পৌরসভার অভিযান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ২৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের অবৈধ স্থাপনা ও রাস্তার পাশে ইট, মাটি, বালু রাখার বিরুদ্ধে হবিগঞ্জ শহরে জেলা প্রশাসন ও পৌরসভার মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট শাহ জাহুরুল হোসেনের নেতৃত্বে শহরের পিটিআই রোড, বদিউজ্জামান খান সড়ক, শ্মশানঘাট রোড ইত্যাদি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অভিযানে শ্মশানঘাট রোডে ফুটপাত হতে ফেলে রাখা গাছের টুকরা জব্দ করা হয়। পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন ‘পৌরসভার পক্ষ হতে অবৈধ স্থাপনা সড়িয়ে নেয়ার জন্য বার বার তাগিদ দেয়া হয়। ইট, বালু, মাটি রাস্তার পাশ হতে সড়ানোর জন্য মাইকিং করা হয়। কিন্তু তারপরও একটি মহল অবৈধ স্থাপনা রেখে এবং রাস্তার পাশে নির্মাণ সামগ্রী রেখে পরিবেশ বিনষ্ট করছেন। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসন হবিগঞ্জ পৌরসভার সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।’

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com