শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

মাধবপুর পৌরসভার বাজেট ঘোষণা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ২৪১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরে ১৯ কোটি ৫২ লাখ ৪৬ হাজার ৭শ ১১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পৌরসভা মেয়র আলহাজ¦ হাবিবুর রহমান মানিক পৌর পরিষদ সভাকক্ষে সাংবাদিক সম্মেলন করে এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি ৯৪ লাখ ৯৫ হাজার ৬শ টাকা। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ৫৭ লাখ ৫১ হাজার ১শ ১১ টাকা। বাজেটে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ৯ কোটি ৫৬ লাখ ৪৬ হাজার ১শ ১১ টাকা ও উন্নয়ন খাতে আয় দেখানো হয়েছে ৯ কোটি ৯৬ লাখ টাকা। বাজেট সভায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র মোবারক উল্লাহ, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, প্রধান নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা হিরেন্দ্র চন্দ্র পাল, কাউন্সিলর ইসরাত জাহান ডলি, কাউন্সিলর আব্দুল হাকিম, কাউন্সিলর সামসুল ইসলাম পাঠান পিন্টু প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com