রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

বানিয়াচংয়ে সুটকী নদী উত্তর অংশ ভোগদখলকারী মৎস্যজীবীদের বিক্ষোভ

  • আপডেট টাইম বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মিনাট গ্রামের মৎস্যজীবীরা শত বছর যাবৎ সুটকী নদী উত্তর অংশে মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে আসছে। এই জলমহাল নিয়ে সরকারের সাথে দুটি স্বত্ব মামলায় দুই তরফা শুনানীর মাধ্যমে তারা আদালত থেকে স্থায়ী নিষেধাজ্ঞাও পেয়েছে। ফলে সরকারীভাবে জলমহালটি কখনও ইজারা হয়নি। কিন্তু রহস্যজনক কারনে এবার মামলা থাকার পরও জলমহালটি একটি মৎস্যজীবী সমিতির নামে ইজারা দিয়েছে প্রশাসন। সেখানে দখলনামা সমজানোর খবর পেয়ে বিক্ষোভে ফেটে পড়েছেন মিনাট গ্রামের ৫শতাধিক মৎস্যজীবী সম্প্রদায়ের লোক। গতকাল মঙ্গলবার তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি অফিসের সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভে অংশ নেয় মিনাট গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে রওশন আলী মৃত গেছু মিয়ার ছেলে আলমগীর মিয়া ও হাফিজ মিয়া জানান, সুটকী নদী উত্তর অংশ কোন সময় সরকার ইজারা দেয়নি। এ ব্যাপারে তাদের আত্মীয়-স্বজন হবিগঞ্জ ১ম মুন্সেফী আদালত থেকে স্বত্ব ৬৭/৬১ ও সাব জজ ২য় আদালত থেকে স্বত্ব ৪৭/৯৪ মামলায় দুতরফা শুনানীর মাধ্যমে ডিক্রি এবং স্থায়ী নিষেধাজ্ঞা পান। কিন্তু এবার রহস্যজনক কারণে ৫শতাধিক মৎস্যজীবী সম্প্রদায়ের লোকজনকে উপেক্ষা করে জলমহালটি ইজারা প্রদান করা হয়েছে। এখন দখল সমজানোর পায়তারা করা হচ্ছে। এই জলমহাল কোন সমিতির নামে ইজারা দিলে আমরা রক্ত দিয়ে হলেও আমাদের অধিকার রক্ষা করব।
তারা আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের বিষয়টি দেখবেন বলে আশ^াস দিলে তারা আন্দোলন থেকে ঘরে ফিরেছেন। প্রতিকার না ফেলে আরও বড় আন্দোলনে যাবেন।
এদিকে উপজেলা প্রশাসন থেকে জলমহালের ইজারা বিজ্ঞপ্তিতে আরও স্বত্ব মামলা থাকা জলমহাল ক্যালেন্ডারভুক্ত করা হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মসেন সিংহ জানান, তারা না বুঝে আন্দোলন করছে। তাদের মামলায় থাকা দাগ দখল দেয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com