বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

পঞ্চকবির জীবন ও সাহিত্য” আয়োজনে শেষ মুহুর্তে প্রস্তুতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৩০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ “পঞ্চকবির জীবন ও সাহিত্য” নিয়ে হবিগঞ্জ জেলায় এবার চারুকন্ঠ শিল্পাঙ্গন আয়োজন করতে যাচ্ছে চারুকন্ঠ সাহিত্য উৎসব-২০২৩। অনুষ্ঠানকে কেন্দ্র করে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। মহরায় ব্যস্ত সময় পার করছে চারুকন্ঠের শিল্পীগণ। আগামী ১৬ জুন শুক্রবার বিকেল ৫ ঘটিকায় শিল্প, সাহিত্য, সাংস্কৃতির প্রয়োজন ও অপ্রয়োজন নিয়ে অনুষ্ঠিত হতে সাংস্কৃতিজনদের মুক্ত আলোচনা। সন্ধ্যায় পঞ্চ কবির জীবন ও সাহিত্য নিয়ে প্রযোজনা। আয়োজনকে কেন্দ্র করে সাজসাজ রব বিরাজ করছে হবিগঞ্জ টাউনহল অডিটরিয়াম প্রাঙ্গন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আতাউর রহমান সেলিম। অনুষ্ঠানে থাকছে কোরাস, জীবনী পাঠ, গান, কবিতা, দলীয় নিত্যসহ নানান আয়োজন।
চারুকন্ঠে শিল্পাঙ্গনের সাধারণ সম্পাদক গৌরী রায় জানান, বাংলা সাহিত্যে পঞ্চকবি হলেন পাঁচজন যাদের কবিতা লেখার পাশাপাশি একইসঙ্গে গীতিকার সুরকার এবং গায়ক। এরা হলেন কবিগুরু রবীনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ও অতুলপ্রসাদ সেন। তাদের স্মরনে শুদ্ধ সংস্কৃতি চর্চা ও নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি পৌছে দিতেই আমাদের এই আয়োজন। অনুষ্ঠান উপভোগ করার আমন্ত্রণ জানান।
ব্যতিক্রমী হিসেবে থাকছে মুক্ত আলোচনা পর্ব যা লাইভ বা সরাসরি বর্তমান শিল্প ও সংস্কৃতির নানান বিষয় নিয়ে আলাপচারিতায় যুক্ত হতে পারবেন যেকেউ। অলোচক হিসেবে অংশ নিবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর সভাপতিমন্ডলীর সদস্য মোকাদ্দেশ বাবুল, বৃন্দাবন সরকারী কলেজ এর সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আজহারুল ইসলাম, কবি ও প্রাবন্ধিক তাহমিনা বেগম গিনি, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর সাংগঠনিক সম্পাদক সিলেট মনির হোসেন, নাট্যকার ও কথাসাহিত্যিক জনাব সিদ্দিকী হারুন, পদক্ষেপ হবিগঞ্জ এর সভাপতি নাসরিন হক, বাপা হবিগঞ্জ এর সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, আইনজীবী ও সংস্কৃতিজন জনাব প্রমথ চৌধুরী, হবিগঞ্জ উদিচী এর সভাপতি বন্ধুমঙ্গল রায়, হবিগঞ্জ প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, চলচ্চিত্র নির্মাতা মুক্তাদির ইবনে ছালাম, খোয়াই থিয়েটার হবিগঞ্জ এর সাধারণ সম্পাদক ইয়াছিন খাঁ, সঙ্গীতশিল্পী জনাব কাজল গোপ, ফোক যুবরাজ শিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক, শব্দকথা হবিগঞ্জ এর সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদসহ আরো গুনীজন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com