রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

বাহুবলে সড়ক দূর্ঘটনায় ৩ নারীর করুন মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২৮৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহা-সড়কের বাহুবল উপজেলার মৌচাক নামক স্থানে গভীর রাতে পাথর বোঝাই ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ নারীর করুন মৃত্যু সহ ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৬ মে) দিবাগত রাত ২টার দিকে। নিহতরা হল, মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনুর বেগম (৪৫)। তারা সবাই কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। এ দূর্ঘটনায় এই গ্রামের মুক্তা আক্তার (৫৫), সোহেল (৩৫), আনোয়ারা খাতুন (৬০), পরান মিয়া (১৩), মনি (১৭), মামুন মিয়া (২১) সহ প্রায় ১০ জন আহত হয়েছে। আহতদেরকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে একটি পিকআপ ভ্যান ১৫ জন যাত্রী নিয়ে সিলেট হযরত শাহজালাল (রহ:) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়া হয়। পথিমধ্যে ঢাকা-সিলেট মহা-সড়কের বাহুবল উপজেলার মৌছাক নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ নারী নিহত হয়। আহত হন আরও অন্তত ১০ জন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান জানান, মরদেহ গুলো উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com