শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ের কাটখাল গ্রামে সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ আগস্ট, ২০১৪
  • ৫২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামে দু’দলের সংঘর্ষে ১০জন আহত হয়েছে। পূর্ব বিরোধের জের ধরে গতকাল বিকেল ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-ওই গ্রামের সিজিল মিয়া ও মকবুল মিয়ার মধ্যে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সিজিল মিয়ার ছেলে খায়রুল ও মকবুল মিয়ার ভাতিজা সিরাজ মিয়ার মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে তর্কাতর্কি হয়। এ নিয়ে মকবুল মিয়ার লোকজন সিজিল মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে খায়রুল মিয়া (২৫)কে সিলেট মেডিকেলে এবং সিজিল মিয়া (৫০), সিরাজ মিয়া (১৮), জয়বানু (৪৫) ও এংরাজ মিয়া (২০)কে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com