বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৩৪৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেফালী আক্তারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি অভিযোগ উঠেছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে লিখিত অভিযোগ দিয়েছে স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ। গতকাল সিলেট বিভাগীয় কমিশনার ও সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালকের বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন কায়স্থগ্রাম ম্যানেজিং কমিটির সভাপতি রুহেল আহমেদ।
অভিযোগ সূত্রে জানা যায়-নবীগঞ্জ উপজেলার কায়স্থগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী আক্তার স্কুলের গাছ বিক্রির ১৫ হাজার টাকার টাকা, করোনাকালীন সময় স্কুলে ওয়ার্কসিটের বরাদ্দ বাবদ ১২ হাজার টাকা, স্কুলের পুরাতন বই বিক্রির ৫ হাজার টাকা, স্কুলের শিক্ষার্থীদের শিখন শিখানোর কার্যক্রম স্লিপের ৮১ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এছাড়া শিশু ওয়ানের খেলাধুলার সরঞ্জামাদি বাবদ ১০ হাজার টাকা, ছাত্র-ছাত্রীরা নতুন বই সংগ্রহ করতে গেলে ২০-৩০ টাকা, প্রত্যয়ন পত্র নিতে গেলেও ৩ থেকে ৫শ টাকা দিতে হয় প্রধান শিক্ষিকাকে। আলমিরাতে রঙ দেয়ার কথা বলে টাকাসহ বিভিন্ন ভুয়া বিল ভাউচার তৈরি করে প্রধান শিক্ষিকা টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরো করা হয়, বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও শাহাদাৎ বার্ষিকীসহ অধিকাংশ জাতীয় দিবসে অফিসে কাজ আছে বলে অজুহাত দেখিয়ে প্রধান শিক্ষিকা বাসায় চলে যান।
এ ঘটনায় সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com