শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জে জাল দলিলে সয়লাব ॥ বিপাকে জায়গার মালিকরা

  • আপডেট টাইম শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জে জাল দলিলের সয়লাব হয়ে পড়েছে। এর ফলে একদিকে যেমন প্রকৃত মালিকরা ভোগান্তিতে পড়ছেন অন্যদিকে রেজিস্ট্রারী করতে আসা ক্রেতা ও গ্রহিতরা নানা সমস্যায় পড়ছেন। অভিযোগ রয়েছে, একটি প্রতারক চক্র বিভিন্ন কৌশল অবলম্বন করে এসব জাল দলিল সৃষ্টি করে অসাধু কর্মচারীদের দিয়ে মানুষদেরকে বিপাকে ফেলছে। এতে করে দাঙ্গাসহ মারামারির ঘটনা ঘটছে। জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার জগন্নাথপুর মৌজা, বিরামচর ও হবিগঞ্জের সুলতান মাহমুদপুর, আনন্দপুরসহ বিভিন্ন মৌজায় বেশ কিছু জায়গার জাল দলিল রয়েছে। রেজিস্ট্রারী করতে দেখা যায়, এক জায়গার ৩-৪ জন মালিক। এতেই বুঝা যায় এগুলো জাল দলিল। অনেক সময় রেজিস্ট্রারী করতে গিয়ে তা ধরা পড়ে ডিডরাইটারদের হাতে। কিন্তু কৌশলে তারা সটকে পড়ে। এ ব্যাপারে সাধারণ মানুষ অবিলম্বে এসব জাল দলিল সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com