সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে স্কটিশ এমপি ফয়ছল চৌধুরীর সৌজন্য সাক্ষাত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২৪৮ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ বৃটিশ রাজা তৃতীয় চার্লস এর রাজ্যভিষেকে যোগ দিতে আসা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন স্কটিশ পার্লামেন্টে ইতিহাসের ১ম বাঙ্গালী সংসদ সদস্য ও ছায়া মন্ত্রী আলহাজ্ব ফয়ছল হোসেন চৌধুরী এমবিই।
ইংল্যান্ডে ক্লারিজ হোটেলে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা অবস্থান কালে সাক্ষাত করার সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোঃ আবদুল মোমেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ও বৃটেনের রাজনৈতিক অবস্থা সম্পর্কে সামগ্রিক আলোচনা হয় এবং পাশাপশি স্কটল্যান্ড ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক আরো উন্নত করার লক্ষে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় এমপি ফয়ছল চৌধুরীর মাধ্যমে স্কটিশ পার্লামেন্টের ক্রস পার্টি গ্রুপকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com