শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

জেলা বিএনপি নেতা এডঃ এনামুল হক সেলিমের বাসায় বোমা হামলার ঘটনায় গোপায়া বিএনপি’র নিন্দা ও ক্ষোভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও বিগত হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এবং বিগত জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রাথমিক তালিকাভূক্ত এমপি প্রার্থী এডভোকেট মোঃ এনামুল হক সেলিমের বাসায় বোমা হামলার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ৫নং গোপায়া ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ।
গতকাল সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এডভোকেট মোঃ এনামুল হক সেলিম একদিনে সৃষ্টি হয়নি। দীর্ঘ রাজনৈতিক চড়াই উৎরাই পেড়িয়ে ছাত্রদলের রাজনীতে থেকে শুরু করে বিএনপির তৃনমুল নেতাকর্মীদের মন জয় করে তিনি হবিগঞ্জ জেলা বিএনপির জনপ্রিয় নেতা ও হবিগঞ্জবাসীর আস্থাভান ব্যক্তিত্ব। জেল-জুুলম-অত্যাচার ও নির্যাতন সহ্য করেই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের একজন অগ্র সৈনিক হয়ে গনতন্ত্র পুনরুদ্ধানের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরোও বলেন, তাকে দমন করতেই তার বাসায় এই ধরণের জঘণ্য কাজ করেছে অজ্ঞাত সন্ত্রাসী ও দৃস্কৃতিকারীরা। ষড়যন্ত্র করে এডঃ এনামুল হক সেলিমকে দমানো যাবে না। এতে বিএনপি নেতাকর্মীরা আরো শক্তিশালী হবে। দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এই ধরণের সন্ত্রাসী হামলা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।
বিবৃতিতে স্বাক্ষর করেন, ৫নং গোপায়া ইউনিয়ন বিএনপি’র র্নিবাচিত সভাপতি হাফিজুর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি আবজাল হোসেন আবদাল, সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর কামরুজ্জামান রুবেল প্রমূখ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত অনুমান সোয়া ১ টা দিকে এনামুল হক সেলিম এর বাসার সামনে পর পর কয়েকটি বিকট শব্দ হয়। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন তিনিসহ পরিবারের সদস্যরা।
পর পর প্রায় ৮/১০টি চকোলেট বোমার খোসা ও পেট্রোল ভর্তি একটি স্প্রাইটের বোতল পাওয়া যায়। এর মধ্যে দুটি অবিস্ফোরিত চকোলেট বোমা পাওয়া যায়। পুলিশ খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন এবং বোমার খোসাসহ আলামত জব্দ করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com