রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

অলিপুর প্রাণের ফটক থেকে গাঁজাসহ একটি টমটম জব্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর শিল্প এলাকায় হাত বাড়ালেই ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা পাওয়া যাচ্ছে। ডিবি পুলিশের অভিযানে শহরের বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে কারাগারে পাঠানোর ফলে মাদকের বড় স্পট হচ্ছে অলিপুর। সন্ধার পরই শহরের উঠতি বয়সী যুবক ও বিশেষ ব্যক্তিরা মোটর সাইকেল ও প্রাইভেটকারে অলিপুর যাচ্ছে। সেখানে গিয়ে তারা মাদক সেবন করছে। গতকাল বুধবার বিকালে প্রাণ আরএফল কোম্পানীর ফটক থেকে একটি টমটম ও ৪ কেজি গাঁজা জব্দ করে থানা পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
থানার ওসি নাজমুল হক কামাল জানান, অলিপুরে মাদকের ছড়াছড়ি হলেও তিনি নির্মূলের চেষ্টা করছেন। গতকাল উল্লেখিত মাদক জব্দ করা হয়। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কারা জড়িত তা পাওয়ার পর মামলা করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com