মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হাজ্বী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৩১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হাজ্বী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠান গতকাল ২২ মার্চ বুধবার বিদ্যালয় প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব আলতাব আলী সাহেবের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ সাজন মিয়ার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব নাজমা বেগম।
এছাড়াও অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ঠ শিক্ষানুরাগী এনায়েত খান মহিলা কলেজ এর অধ্যক্ষ জনাব মোঃ তোফাজ্জল ইসলাম চৌধুরী এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ রিয়াজুল করিম চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দাতা সদস্য জনাব ইফতেখার আলম হামিম, সহপ্রধান মোঃ বদরুজ্জামান, সিনিয়র শিক্ষক মনসুর আহমেদ আজাদ, সহকারী শিক্ষক সঞ্জয় কুমার ধাম, অসীম কুমার চৌধরী, নাজনীন সুলতানা, বেলাল হোসেন, বিমল রায়, খুকুমনি পাল, নৃপেন্দ্র সূত্রধর, ম্যানেজিং কমিটির সদস্য আকমল হোসেন সজল, বীরেন্দ্র সরকার, শিবানী দাশ ও সহকারী শিক্ষক আব্দুস সাহিদ প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com