বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নাতিরাবাদে হলি ক্রিসেন্ট ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

  • আপডেট টাইম রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ২৯৯ বা পড়া হয়েছে

স্টাপ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নাতিরাবাদে হলি ক্রিসেন্ট ল্যাবরেটরি স্কুল-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে নাতিরাবাদ খেলার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান স্কুলের চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী সুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌর সভার মেয়র আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি ছিলেন নাতিরাবাদ পঞ্চায়েতের সাধারণ সম্পাদক আব্দুল খালেক টেনু, সাবেক কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান, নাতিরাবাদ পঞ্চায়েতের সহ-সভাপতি মোঃ সামসু মিয়া, সাবেক কমিশনার মোঃ শামসু মিয়া, নাগুড়া ফার্ম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিতেন্দ্র সূত্রধর, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ রহমত উল্লাহ, হলি ক্রিসেন্ট ল্যাবরেটরি স্কুলের সদস্য সচিব হাফেজ মোহাম্মদ আবু তাহের, মৌলানা মোঃ হান্নান মিয়াসহ স্কুলের অবিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের প্রিন্সিপাল মোঃ শিব্বির আহমেদ। প্রতিযোগিতা শেষে ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com