শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

জালিয়াতি মামলায় আউশকান্দি ইউপি চেয়ারম্যান দিলাওর হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

  • আপডেট টাইম সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জালিয়াতি মামলায় গ্রেফতারী পরোয়ানা নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউপি চেয়ারম্যান দিলাওর হোসেন ও ইউপি সদস্য সুজন মিয়া সহ ৫ আসামী।
মামলা সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার এমরান বাহার চৌধুরী ইউপি চেয়ারম্যান দিলাওর হোসেন, একই উপজেলার পারকুল গ্রামের তেরা মিয়া, মোঃ নইম উল্লাহ, মশাহীদ ও আউশকান্দি ইউপি মেম্বার সুজন মিয়াকে আসামী করে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, যুক্তরাজ্য প্রবাসী সেলিমা বেগম উল্লা, সাহেলা বেগম উল্লা, সাবানা বেগম উল্লা ও শাহিনা বেগম উল্লা উপজেলার পারকুল গ্রামের বাসিন্দা। তারা মামলার বাদী এমরান বাহার চৌধুরীকে তাদের পৈত্তিক বিষয় সম্পত্তি দেখাশোনা করতে আম-মোক্তার নামা নিযুক্ত করেন। সেলিমা বেগম ও শাহিনা বেগম এর পিতা যুক্তরাজ্যে বসবাস করাকালীন সময়ে আসামী তেরা মিয়া ও আসামী মোঃ নইম উল্লা সহ তাদের অপর ভাই বোনদের সকল পারিবারিক খরচ বহন করা সহ দেশে প্রচুর জায়গা জমি ক্রয় করে তেরা মিয়া ও নইম উল্লা সহ তাদের ভাই বোনদের ভোগ ব্যবহারের ব্যবস্থা করে দেন।
কিন্তু আসামী মোঃ নইম উল্লা অপরাপর আসামী ইউপি চেয়ারম্যান দিলাওর হোসেন, ইউপি মেম্বার সুজন মিয়া ও মোশাহিদ মিয়ার সহায়তায় জালিয়াতির আশ্রয় নিয়ে যুক্তরাজ্য প্রবাসী সেলিমা বেগম উল্লা ও শাহিনা বেগম এর স্বাক্ষর জাল করে একটি জাল অঙ্গীকার নামা তৈরী করে। এ সময় সেলিমা বেগম ও শাহিনা বেগম লন্ডনে অবস্থান করলেও এল এ কেইস নং-০৬/২০০৭-০৮ স্বত্ব হিসাবে দাখিল করে ১৯১৫৩১ নং ট্রেজারি চেক মূলে ১ লাখ ৯১ হাজার ৫৩১ টাকা আত্মসাত করে। অপর আসামী তেরা মিয়া আসামী মোশাহিদ মিয়া, সুজন মিয়া ও দিলাওর হোসেনের সহায়তায় জালিয়াতির আশ্রয় নিয়ে সেলিমা বেগম উল্লা ও শাহিনা বেগম এর স্বাক্ষর জাল করে ভূয়া অঙ্গীকার নামা তৈরী করে এলএ কেইস নং-০৩/২০১০-১১ দেখিয়ে ট্রেজারি চেক নং-০২৭৭৭২৭ মূলে ৬ লাখ ৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাত করেন।
উল্লেখ্য ভূয়া না-দাবী নামা গুলোতে স্বাক্ষী সেলিমা বেগম উল্লা ও শাহিনা বেগম এর নাম বিকৃত করে বাংলায় স্বাক্ষার দেখানো হয়েছে। প্রকৃত পক্ষে তারা জন্ম সূত্রে ব্রিটিশ নাগরিক হওয়ায় বাংলায় স্বাক্ষর করতে পারেন না। এবং এ সময় তারা দেশেও ছিলেন না। এ ব্যাপারে মামলা দায়েরের পর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিয়ষটি তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সিআইডিতে প্রেরণ করেন।
সিআইডির তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম দীর্ঘ তদন্ত শেষে গত ৬ ফেব্রুয়ারি আদালতে জালিয়াতির ঘটনার সত্যতা প্রামানিত হওয়ায় আউশকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেন, ইউপি মেম্বার সুজন মিয়া সহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রিেতবেদ দাখিল করে।
হবিগঞ্জ জেলা সিআইডি ইন্সপেক্টর মোঃ আব্দুল বাছেদ জানান, সিআইডির তদন্তে জালিয়াতির ঘটনাটি প্রমানিত হওয়ায় এ বিষয়ে আদালতে প্রতিবেদন দেয়া হয়েছে। আসামী গ্রেফতারের বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ এর সাথে যোগযোগ করলে তিনি জানান, আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com