রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

চুনারুঘাটে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় পুলিশ সদস্য শিবলু গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বিয়ের প্রলোভন দিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় পুলিশ সদস্য শিবলু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে সিলেট থেকে তাকে গ্রেফতার করে চুনারুঘাট থানা পুলিশ। গতকাল রবিবার বিকেলে তাকে হবিগঞ্জ কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়। উল্লেখ্য, গত শুক্রবার বিকাল ৩টায় চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামের জনৈক্য জানায়, একই গ্রামের মৃত রমিজ উল্লার পুত্র সিলেট পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল শিবলু মিয়া (২৫) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক বছর ধরে বিয়ের প্রলোভন দিয়ে তাকে সিলেট, শ্রীমঙ্গল, চুনারুঘাটসহ বিভিন্ন আবাসিক হোটেলে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে সে অন্তস্বত্তা হয়ে পড়লে আনুষ্ঠানিকভাবে বিয়ে করবে বলে চুনারুঘাটের একটি হাসপাতালে তার গর্ভপাত ঘটায়। সর্বশেষ গত ১৫ ফেব্রুয়ারি সিলেটের হোটেলে তাকে পুনরায় ধর্ষণ করে সটকে পড়ে। জানা যায়, শিবলু বিবাহিত। তার স্ত্রী শারমিন আক্তার হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। তানহা নামের এক কন্যা সন্তানও রয়েছে শিবলুর। শারমিন এ বিষয়ে পুলিশ সুপার (সিলেট) এর কাছে অভিযোগ দায়ের করলে বিষয়টি এক পর্যায়ে আপোষে নিষ্পত্তি হয়। এ বিষয়ে মাধপবুর-চুনারুঘাট সার্কেল এসপি নির্মলেন্দু চক্রবর্তী জানান, নির্যাতিতা নিজে বাদি হয়ে থানায় অভিযোগ দিলে রুজু করা হয় এবং শিবলুকে সিলেট থেকে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com